Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো আন-নূর সেবা সংস্থা

admin • 21 Mar 2025, 03:27 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো আন-নূর সেবা সংস্থা

স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার কাজ করেছে কুমারখালি উপাজেলার পান্টি গ্রামের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আন-নূর সেবা সংস্থা। শুক্রবার (২০ মার্চ) সংগঠনটি সদস্যদের সার্বিক সহযোগিতায় রাস্তাটি মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করা হয়।

 

তাদের এই মহৎ উদ্যোগ প্রশংসিত হচ্ছে উপজেলার সর্বমহলে। জানা যায়, পান্টি বাজার পাড়া মোজাম বাবু মোড়ের রাস্তা দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ছিল। এতে দুর্ভোগের শিকার হতেন শিক্ষার্থী, বৃদ্ধ, রোগী, পথচারীরা। এ রাস্তায় যানবাহন চলাচল অনেকটাই অসম্ভব ছিল। গ্রামবাসীর কাছে এই রাস্তা ছিল প্রতিদিনের দূর্ভোগের নাম।

তবে এবার সেই অবহেলিত রাস্তার সংস্কার কাজ হয়েছে আন-নূর সেবা সংস্থা স্বেচ্ছাশ্রমে। সরেজমিন গিয়ে দেখা গেছে, এই মহৎ উদ্যোগের ফলে এলাকার মানুষের চোখেমুখে আনন্দ ফুটে উঠেছে। পান্টি, রামদিয়া, খোদ্দভালুকা, শ্রীপুর, শেখপাড়া, মনোহরপুর, কালুপাড়া'সহ আশপাশের গ্রামের প্রায় ৭ হাজার মানুষের জন্য এটি এখন একটি বড় স্বস্তির বিষয়। গাড়িচালক মো: মধু মোল্লা বলেন,‘এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করার সময় প্রায়ই দুর্ঘটনা ঘটতো।

 

বর্তমানে যে কাজ হয়েছে এখন দুর্ঘটনা কমে আসবে বলে আশা করি।’ স্থানীয় বাসিন্দা ইসমাইল বিশ্বাস বলেন, ‘আগে এই রাস্তা দিয়ে চলাচল করা খুব কষ্টকর ছিল। সবাই মিলে রাস্তাটি সংস্কার করে যাতায়াতের উপযোগী করে তুলেছে। এজন্য আমরা অনেক খুশি।’

 

আন-নূর সেবা সংস্থার উপদেষ্টা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘রাস্তাটিতে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করেন মানুষজন। জনদুর্ভোগ নিরসনে আন-নূর সেবা সংস্থা সদস্যরা মিলে রাস্তাটি মেরামত করা হয়। এখন এ এলাকার মানুষ রাস্তাটিতে ঝুঁকিমুক্ত ভাবে চলাচল করতে পারবে। ফলে কমে আসবে সড়ক দুর্ঘটনা।’

   

আন-নূর সেবা সংস্থা সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, রাস্তা সংস্কারের কাজ আমাদের প্রথম কার্যক্রম। ইতোমধ্যে আমরা আরো কিছু কাজ হাতে নিয়েছি যা খুব দ্রুতই দৃশ্যমান হবে। আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করি। আমাদের বিভিন্ন ধরনের সেবা কার্যক্রম চালু রয়েছে।

 

উল্লেখ্য, আন-নূর সেবা সংস্থা একটি অরাজনৈতিক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন। যা ২০০০ সাল থেকে কাজ করে আসছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।