Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে স্বপ্ন পূরণ ফাউন্ডেশন`র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

admin • 30 Dec 2024, 09:35 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:

❝শীতার্তদের মাঝে পৌঁছে যাক উষ্ণতার ছোঁয়া❞ এই স্লোগান কে সামনে রেখে ও ৪৬ তম মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে সামজিক সেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

 

( ৩০ ডিসেম্বর ) সোমবার সকালে কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় প্রায় অর্ধশতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের উপদেষ্টা ও কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মোঃ জুলফিকার আলী।

 

স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ ইসরাইল হোসাইনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহকারী পরিচালক হৃদয় হাসান জীবন, অর্থ সম্পাদক মোঃ ইমরান হোসেন প্রমুখ।

এমআর/ মিরর 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।