Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin • 20 Sep 2024, 06:47 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে ক্বিরাত, হামদ-নাত, উপস্থিত বক্তৃতা সাংস্কৃতি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

২০ সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী উপজেলার ঘাসখাল গোরস্থান ঈদগাহ মাঠে তৃতীয় বছরের মত এই অনুষ্ঠানের আয়োজনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদকী ইউপি শাখা ও এলাকাবাসী ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আফজাল হুসাইন।

 

শিক্ষক হামিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক মেম্বার সদকী ইউপি জামায়াতের আমীর আব্দুল হামিদ সদকী দাখিল মাদরাসার সুপার মাওলানা আবু জাফর, মাওলানা নুর মোহাম্মদ, মফিজ উদ্দিন ফকির, সাংবাদিক ও শিক্ষক মাহমুদ শরীফ, মাওলানা লিয়াকত আলী।

 

জামায়াত নেতা আবু সাহিন আহমেদের সার্বিক তত্বাবধায়নে খোকসা ও কুমারখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী কোরআন তেলাওয়াত, হামদ নাত ও উপস্থিত বক্তৃতা প্রতিদ্বন্দিতা অংশগ্রহণ করেন। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।