Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে সিরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

admin • 29 Oct 2025, 05:23 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে সিরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কুষ্টিয়া কুমারখালীর অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের উদ্যোগে সিরাতুন্নবী ( সা.) উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় কুমারখালী সরকারি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মোঃ জুলফিকার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলার নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।

স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ ইসরাইল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রেজাউল করিম, ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল ও কুমারখালী সরকারি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্তোষ কুমার মোদক।

 

বক্তারা বলেন, রাসুল সা. হচ্ছেন আমাদের জন্য সর্বোত্তম জীবন আদর্শ। তিনি ছিলেন সত্যের বাহক। জীবনের প্রতিটা ক্ষেত্রে তার পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন। জীবনে সকল ক্ষেত্রে রাসূল সা. এর আদর্শকে মেনে চলা প্রত্যেক মুসলমানের কর্তব্য। সকলকে সিরাত সম্পর্কে জানা প্রয়োজন।

 

এছাড়া উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী সহ স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের পরিচালক আব্দুর রহমান, সহকারি পরিচালক জীবন হোসেন, সদস্য মোঃ ইমরান হোসাইন কাউসার আহমেদ প্রমুখ ।

 

উল্লেখ্য গত ২৪ সেপ্টেম্বর সিরাতুন্নবী সা. উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কুমারখালী সরকারি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে। উক্ত পরীক্ষায় ❝ক❞ (ষষ্ঠ-অষ্টম) ❝খ❞ (নবম-দশম) গ্রুপে অত্র প্রতিষ্ঠানের কয়েক শতাধিক অংশগ্রহণ করে। তাদের মধ্যে প্রত্যেক গ্রুপ থেকে প্রথম পাঁচজনকে পুরস্কৃত করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।