এক্সক্লসিভ
সারা দেশ
জেলার খবর
কুমারখালীতে সরকারি নির্দেশনা অমান্য করায় জরিমানা
admin
• 06 Jul 2021, 04:26 PM
• পঠিত 1 বার
কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালীতে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী সর্বাত্বক লকডাউন কার্যকর করতে ও সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও অযথা বাইরে ঘোড়াফেরা করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি (কুমারখালী) তামান্না তাসনীম।
মঙ্গলবার (৬জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত কুমারখালী উপজেলার বেশ কিছু এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত শেষে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না তাসনীম বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করায় বিনা প্রয়োজনে অযথা বাইরে ঘোড়াফেরা করায় সংক্রামক রোগ প্রতিরোধ (নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫ (২) ধারা ৪ পৃথক মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও বলেন জনস্বার্থে এই ভ্রাম্যমাণ আদালত আগামীতে অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





