Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় জেলার খবর

কুমারখালীতে সড়কের পাশে মিললো অজ্ঞাত ব্যক্তির লাশ!

admin • 03 Aug 2022, 08:01 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে সড়কের পাশে মিললো অজ্ঞাত ব্যক্তির লাশ!
কুষ্টিয়ার কুমারখালীর চড়াইকোল আলাউদ্দিন নগর এলাকায় কুষ্টিয়া - রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে আনুমানিক ৬৫ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে কুমারখালী থানা পুলিশ।
(৩ আগষ্ট) বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির এখনো পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সকালে আলাউদ্দিন নগর মহাসড়কের পাশে ইলেক্ট্রিক পোলের গোড়ায় একজন ব্যক্তিকে পরে থাকতে দেখে তারা কুমারখালী থানায় ফোন দেন। পরবর্তীতে থানা পুলিশ গিয়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
এ বিষয়ে চড়াইকোল আলাউদ্দিন নগর বাজারের নৈশ প্রহরী আনোয়ার হোসেন জানান, রাত সাড়ে তিনটার দিকে পানি পানি বলে চিৎকার করতে করতে তৃষ্ণার্থ এক ব্যক্তি তার দিকে এগিয়ে আসলে তিনি পানি মুখে দেওয়ার আগেই ব্যক্তিটি মারা যান।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত লাশের পরিচয় জানা যায়নি।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।