কুষ্টিয়ার কুমারখালীতে অভিযান চালিয়ে মো. আল আমিন (৩৫) নামের একজন নাক, কান, গলা রোগের ভুয়া বিশেষজ্ঞ ও সার্জনকে আটক করা হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া কারিগরপাড়া এলাকা থেকে তাকে আটক করে র্যাব - ১২।
আটকৃত ভুয়া চিকিৎসক কুষ্টিয়া সদর থানার হাউজিং ডি - ব্লক, ২৭০ এলাকার মো. মহিউদ্দিন বিশ্বাসের ছেলে। পরে তাঁর বিরুদ্ধে কুমারখালী থানায় একটি প্রতারণা মামলা করে র্যাব।
রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া র্যাব-১২, সিপিসি-১, ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ছেঁউরিয়া কারিগরপাড়া এলাকা থেকে একজন নাক, কান, গলা রোগের ভুয়া বিশেষজ্ঞ ও সার্জনকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে থানায় প্রতারনার মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।





