Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে যুদ্ধকালীন বীরত্বগাথা শোনালেন বীর মুক্তিযোদ্ধারা

admin • 03 Jun 2024, 01:02 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে যুদ্ধকালীন বীরত্বগাথা শোনালেন বীর মুক্তিযোদ্ধারা

কুমারখালী প্রতিনিধি:

কুষ্টিয়ার কুমারখালীতে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে স্থানীয় পর্যায়ের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শোনানোর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার বিকেলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের পরিচালক ড. মো. নুরুল আমিন।

 

অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, কুমারখালী থানা অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।