Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

admin • 19 Jul 2025, 09:32 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা, দৈনিক যুগান্তর ও যমুনার টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে দোয়া মাহফিল হয়েছে। দোয়া শেষে এতিম শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়।

 

শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার তরুনমোড় সংলগ্ন বাহারুল উলুম বালিকা মাদ্রাসা ও এতিমখানায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তরের কুমারখালী উপজেলা প্রতিনিধি লিপু খন্দকারের সার্বিক তত্বাবধানে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলন, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস, কাঙাল হরিনাথ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক খান আতাউর রহমান সুজন, সাধারণ সম্পাদক ও উপজেলা সমবায় দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, কুমারখালী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানভীর লিটন, নির্বাহী সদস্য শাহিন বিশ্বাস, সদস্য আসাদুজ্জামান সবুজ, লিংকন রিংকু, মিজানুর রহমান, সদস্য ও জেএ টিভি প্রতিনিধি মো. লিটন, মাইটিভির ক্যামেরা পার্সন রবিন হোসেন, ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের সাইফুল ইসলাম শাহিন প্রমুখ।

 

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাহারুল উলুম বালিকা মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন মাজহারী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।