কুষ্টিয়ার কুমারখালীতে ২০২৫-২৬ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় গৃহস্থলী কাজে ব্যবহৃত পুকুর সমূহে দেশীয় ছোট মাছ প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ (৩০ জুন) মঙ্গলবার দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পরিষদ চত্বরে এই উপকরণ বিতরণ করা হয়।
এসময় ৬ জন মৎস্য চাষীকে মাছের খাবার, চুন, সার, গাছ সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। বিতরণকালে উপজেলা সহকারী কমিশনার নাভিদ সারোয়ার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।





