Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শোক দিবস

কুমারখালীতে ভূমিহীন আঞ্চলিক সম্মেলন সভা অনুষ্ঠিত

admin • 24 Nov 2024, 06:53 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ভূমিহীন আঞ্চলিক সম্মেলন সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে ভূমিহীন আঞ্চলিক সম্মেলন সভা অনুষ্ঠিত হয়েছে। ( ২৩ নভেম্বর ) শনিবার সকালে ভূমিহীন সমিতির আয়োজনে অভেদানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

 

পরবর্তিতে আলোচনা সভায় ভূমিহীন আঞ্চলিক সমিতির সভাপতি আব্দুল ওহাব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লাল মাটিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আকমল হোসেন।

 

অন্যান্যদের মধ্যে ভুমিহীন আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুগ্ম সম্পাদক সাহিদা বেগম, সাংগঠনিক সম্পাদক মুর্শিদা বেগম সহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।