জাতীয়
জেলার খবর
কুমারখালীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
admin
• 08 Sep 2025, 12:05 PM
• পঠিত 1 বার
‘দীর্ঘমেয়াদী ব্যাথা নিরাময়ে ফিজিওথেরাপী কার্যকরী চিকিৎসা’ এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হয়েছে। আজ সোমবার (৮সেপ্টেম্বর) সকালে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক ফিজিও থেরাপিস্ট মোঃ সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়গনস্টিক ও হাসপাতাল অ্যাসোসিয়েশন কুমারখালী উপজেলা শাখার সভাপতি ও ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী।
আরো পড়ুন : বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ
এসময় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুশফিকুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ সৌভিক দে, ফিজিওথেরাপিস্ট সানজিদা নাহার শোভা, মেডিকেল টেকনোলজিস্ট মুজিবুল করিম, রেডিওলজিস্ট নিরা আনান, জেনারেল ম্যানেজার (হাসপাতাল) এস.এম আশরাফুল আলম , শ্রী অসীম কুমার কুন্ডু ইনচার্জ আইসিটি মিজানুর রহমান সহ হাসপাতালটির সকল কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন ।
আলোচনা সভায় জানানো হয়, ফিজিওথেরাপি আধুনিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা ও স্বতন্ত্র চিকিৎসা ব্যবস্থা। যেখানে বিভিন্ন ধরনের বাত, ব্যথা, প্যারালাইসিস, প্রতিবন্ধী এবং প্রতিবন্ধকতার ঝুঁকিতে থাকা ব্যক্তির সমস্যার সমাধান ও প্রতিবন্ধকতা প্রতিরোধ করে স্বাস্থ্যের উন্নতি সাধন সম্ভব।
উল্লেখ্য,বিশ্বব্যাপী সচেতনতা অর্জনের লক্ষ্যে ১৯৯৬ সাল থেকে বৈশ্বিক ফিজিওথেরাপি সংস্থা ‘ওয়ার্ল্ড ফিজিওথেরাপি’র আহ্বানে প্রতিবছর ৮ সেপ্টেম্বর ১২১টি দেশে একযোগে দিবসটি পালিত হয়। ২০০৭ সাল থেকে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিবসটি পালিত হয়ে আসছে।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





