Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে ‘বিশ্ব আর্থ্রাইটিস দিবস’ পালিত

admin • 12 Oct 2025, 05:25 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ‘বিশ্ব আর্থ্রাইটিস দিবস’ পালিত

কুষ্টিয়ার কুমারখালীতে ‘বিশ্ব আর্থ্রাইটিস দিবস’ উপলক্ষে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছরের আর্থ্রাইটিস দিবসের প্রতিপাদ্য ছিল ‘প্রতিটি স্বপ্নের পথে, আমরা আছি তোমার সাথে’।

 

(১২ অক্টোবর) রবিবার সকালে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক ফিজিও থেরাপিস্ট মোঃ সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়গনস্টিক ও হাসপাতাল অ্যাসোসিয়েশন কুমারখালী উপজেলা শাখার সভাপতি ও ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী।

 

আরও উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুশফিকুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ সৌভিক দে, ফিজিওথেরাপিস্ট সানজিদা নাহার শোভা, মেডিকেল টেকনোলজিস্ট মুজিবুল করিম, রেডিওলজিস্ট নিরা আনান, শ্রী অসীম কুমার কুন্ডু সহ হাসপাতালটির চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ-কর্মচারীগন।

 

এসময় বক্তরা আর্থ্রাইটিস রোগের নানাবিধ কারণ, রোগ নির্ণয়, এর চিকিৎসা সম্পর্কে বক্তব্য রাখেন এবং জনসচেতনতার প্রতি গুরুত্ব আরোপ করেন। এই রোগের চিকিৎসায় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের পাশাপাশি মেডিসিন, রিউমোটোলজি, এবং অর্থোপেডিক বিশেষজ্ঞ সকলের সমন্বিত চিকিৎসার কথা বলেন। এছাড়া ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন, ব্যায়াম ও ওজন কমানো এবং পরিমিত আহার করার প্রতি গুরুত্ব আরোপ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।