Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে বিজয় দিবসে বিএনপি'র বর্ণাঢ্য শোভাযাত্রা

admin • 17 Dec 2024, 10:22 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে বিজয় দিবসে বিএনপি'র বর্ণাঢ্য শোভাযাত্রা

মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে শহীদদের গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে কুমারখালী উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো।

সোমবার (১৬ই ডিসেম্বর) সকাল সাড়ে দশটা’য় কুমারখালী উপজেলা চত্ত্বরের গণকবরে ফুল দিয়ে ১৯৭১এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে দলটির নেতাকর্মীরা। শোভাযাত্রাটি কুমারখালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, কুমারখালী থানা বিএনপি’র আহবায়ক, লুৎফর রহমান, সিনিয়র যুগ্ন আহবায়ক, হাফিজুর রহমান, সদস্য সচিব হাজী মোহাম্মদ মনোয়ার হোসেন, কুমারখালী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান সবুজ, কুমারখালী থানা কৃষক দলের আহবায়ক সাইদুল ইসলাম, পৌর কৃষক দলের আহবায়ক আসাদুজ্জামান নয়ন, সদস্য সচিব, মর্তুজা আহমেদ রিপন প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।