Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে বিএনপির শান্তি সমাবেশ ও দোয়া মাহফিল

admin • 10 Sep 2024, 08:54 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে বিএনপির শান্তি সমাবেশ ও দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপির শান্তি সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যদুবয়রা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে যদুবয়রা ইউনিয়ন পরিষদ সংলগ্ন জয়বাংলা বাজারে এই সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন।

বক্তব্য রাখছেন,সাবেক পৌর মেয়র জেলা বিএনপির অন্যতম সদস্য নুরুল ইসলাম আনছার প্রামাণিক

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ও সাবেক পৌর মেয়র জেলা বিএনপির অন্যতম সদস্য নুরুল ইসলাম আনছার প্রামাণিক।

জেলা বিএনপি'র অর্থ বিষয়ক সম্পাদক কে,এম আলম টমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল হান্নানসহ উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও যদুবয়রা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। সভায় ব‍্যাপক জনসমাগম পরিলক্ষিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।