Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে বিএনপির গণসংযোগের মোটরসাইকেল বহরে হামলা

admin • 30 Aug 2024, 05:13 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে বিএনপির গণসংযোগের মোটরসাইকেল বহরে হামলা

কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপি'র ঐক্য ও সম্প্রীতি সমাবেশ প্রস্তুতির গণসংযোগের মোটরসাইকেল বহরে বিএনপি'র অপর গ্রুপের হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রাম এলাকার রহমান মোড়ে মোটরসাইকেল বহর পৌঁছালে এই হামলার ঘটনা ঘটে।

 

জানা যায়, আগামী ৩১ আগষ্ট শিলাইদহ ইউনিয়নে বিএনপির ঐক্য ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া -৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমি। এ উপলক্ষে বুধবার শিলাইদহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে গণসংযোগে নামেন।

 

মোটরসাইকেল বহরটি মাঝগ্রাম রহমান মোড়ে পৌঁছালে শাহ আলমের নেতৃত্বে প্রায় ৩৫ /৪০ জন দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় প্রায় ১৫ টি মটর সাইকেল ভাংচুর এবং বেশ কয়েকজন আহত হন।

   

হামলায় আহত শরীফুল ইসলাম জানান, বুধবার মোটরসাইকেল বহর নিয়ে রহমান মোড়ে পৌঁছালে শাহ আলমের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়। হামলায় তিনি মারাত্মক ভাবে আহত হন। শাহ আলম বিভিন্নভাবে তাকে প্রান নাশের হুমকি দিচ্ছেন বলে জানান । এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।