Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে বর্ণমালা স্কুলের প্রতিষ্ঠাতা নোমানের স্মরণে নাগরিক শোকসভা

admin • 09 Aug 2026, 10:31 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে বর্ণমালা স্কুলের প্রতিষ্ঠাতা নোমানের স্মরণে নাগরিক শোকসভা

কুষ্টিয়ার কুমারখালীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, কারিকুলাম বিশেষজ্ঞ, কৃষি উন্নয়ন কর্মী, মহেন্দ্রপুর সংস্কৃতিধারা ও বর্ণমালা স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মনসুর নোমানের অকাল প্রয়াণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কুমারখালীর কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতিজাদুঘরের মিলনায়তনে এই সভার আয়োজন করে নোমানের বন্ধু ও স্বজনরা।

সভায় সাংবাদিক ও কবি কাজী সাইফুলের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন যুক্তরাষ্ট্রের ক্যার্লিফোনিয়া বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বিভাগের চেয়ারম্যান ড. আবু নাসের রাজীব।

এছাড়াও নিহত আব্দুল্লাহ্ আল মনসুর নোমানকে নিয়ে স্মৃতিচারণ করেন কবি ও নাট্যকর লিটন আব্বাস, কবি মুরাদ জোয়ার্দার, সাংবাদিক হাবিব চৌহান, কুমারখালী-খোকসা পরিবেশক সমিতির সভাপতি ও সমাজচিন্তক মনিরুজ্জামান মানিক, চিত্রপরিচালক মনজুরুল হক পান্না, নোমানের বড় বোন জাকিয়া নাসরিন, আব্দুল্লাহ্ আল মনসুর নোমানের বড় ভগ্নিপতি সাইফুল ইসলাম সালেক, কুমারখালী পান্টি কলেজের সহকারী অধ্যাপক এস এম গোলাম আজিজ বাবু, বিশিষ্ট সংগীত পরিচালক শেখ মিলন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গুণী ব্যক্তিত্বপূর্ণ নোমান যেন সমাজ থেকে হারিয়ে না যায়, সেজন্য তাঁর নামে নানামূখী সামাজিক কর্মকাণ্ড পরিচালনার উদ্যোগ গ্রহণের কথা জানান। এছাড়া নোমান রুহের মাগফিরাত কামনা করেন তারা।

৬ আগষ্ট বিকেলে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের রেলগেট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান নোমান। তিনি উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।