Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল

admin • 05 Mar 2026, 07:48 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল
কুষ্টিয়ার কুমারখালী পৌর বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  আজ ( ৫ মার্চ) বৃহস্পতিবার বিকেলে আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি হাজী মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনলাইনে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্থপতি মোহাম্মদ শেখ সাদী।
কুমারখালী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরাজুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, কুষ্টিয়া জেলা কৃষকদলের সদস্য সচীব এ্যাড: নুরুল ইসলাম, কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সেক্রেটারি খান আতিকুর রহমান সবুজ ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোহাম্মদ সাইদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা জামাল উদ্দিন, শেখ রেজাউল করিম মিলন, ফজলুর রহমান, মাহমুদুল আলম কাজল প্রমূখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ তুহিন আহমেদ ও আবীর হোসাইন। ইসলামী সংগীত পরিবেশন করেন মাহিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন ডাক্তার শরিফুল ইসলাম। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ জয়নুল আবেদীন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।