Thursday, 3 September 2026
শিরোনাম
সারা দেশ এক্সক্লসিভ

কুমারখালীতে পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও

admin • 10 Apr 2025, 02:20 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিভিন্ন এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলাম। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ থেকে দুপুর ১ পর্যন্ত উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র তিনি পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশিকুজ্জামান, বাংলাদেশ তাঁত শিল্প কুমারখালীর ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান, কুমারখালী থানার এ এস আই এখলাস সহ অনেকে উপস্থিত ছিলেন

  উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর নজরদারি সহ পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠু ভাবে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে পরীক্ষা কেন্দ্র গুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।   উল্লেখ্য, এ বছর উপজেলায় এসএসসি ৫ টি ভোকেশনাল ২ টি ও মাদ্রাসা ২ টি সহ মোট ৯ টি কেন্দ্রে ৪ হাজার তিনশত ৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।