Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

admin • 17 Aug 2024, 10:10 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

কুষ্টিয়া কুমারখালীতে পরিত্যক্ত অবস্থায় দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৭ আগস্ট) সকালে সদকী ইউনিয়নের মহিষাকোলা গ্রামের খালের পানিতে জাগে রাখা পাটের নিচ থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন কৃষক খালের পানিতে জাগে রাখা পাট পরিষ্কার করার সময় শক্ত কিছু পায়ে বাধে। এ সময় পানির নিচ থেকে বস্তুটি উপরে তোলা হলে আগ্নেয়াস্ত্র দেখে কুমারখালী থানা পুলিশকে খবর দেয়া হয়। থানা পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আকিবুল ইসলাম জানান, ‘মহিষাকোলা গ্রামে খালের পানি থেকে দুইটা পরিত্যক্ত বন্দুক উদ্ধার করা হয়েছে। এটা থানায় জমা দেয়া পাবলিকের অস্ত্র হতে পারে।

 

তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় বেশ কিছু থানা পোড়ানো ও অস্ত্র লুট করা হয়। ধারণা করা হচ্ছে লুট হওয়া অস্ত্রও হতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।