Thursday, 3 September 2026
শিরোনাম
সারা দেশ

কুমারখালীতে নতুন ইউনিফর্ম ও সরঞ্জামাদি পেলেন ১১০ গ্রাম পুলিশ

admin • 02 Jun 2024, 02:18 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে নতুন ইউনিফর্ম ও সরঞ্জামাদি পেলেন ১১০ গ্রাম পুলিশ

কুষ্টিয়ার কুমারখালী  উপজেলার ১১০ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে নতুন  ইউনিফর্ম ও সরঞ্জামাদি বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এতে যথাযথ দায়িত্ব পালনে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  রবিবার (২ রা ) জুন সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে স্থানীয় সরকার বিভাগের গ্রাম আদালত সক্রিয়করণ ( ৩য় পর্যায়) প্রকল্পের আওতাধীন গ্রাম আদালত বিষয়ক ওরিয়েন্টেশন বাস্তবায়নে (এনজিও) প্রতিষ্ঠান ওয়েব ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে ইউনিফর্ম ও সরঞ্জামাদি বিতরণ করা হয়।  

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে এ সমস্ত উপকরণাদি বিতরন করেন।

 

এ সময় উপস্থিত সদস্যদেরকে বিভিন্ন নির্দেশনাও প্রদান করেন প্রশাসনের এই কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।