Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে দুই ব্যবসায়ীকে জরিমানা

admin • 17 May 2025, 05:26 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে দুই ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়ার কুমারখালীতে অপরিক্ক আম বিক্রি, মূল্য তালিকা না থাকা ও সড়ক জুড়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনার অপরাধে দুই ব্যবসায়ীকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অন্তত ১৫ জন ব্যবসায়ীকে কড়া সতর্ক করা হয়। 

 

শুক্রবার বিকেল ৫টার দিকে কুমারখালীর হলবাজার, গণমোড়, স্টেশনবাজার ও পৌর তহবাজার এলাকায় অভিযান অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

 

ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। আদালত পরিচালনায় সহযোগীতা করে থানা পুলিশ ও ভূমি কার্যালয়ের কর্মচারীরা।

 

আদালত সূত্রে জানা গেছে, অপরিপক্ক আম বিক্রি, মূল্য তালিকা না থাকা এবং সড়ক জুড়ে ব্যবসা করার অপরাধে গণমোড়ের ফল ব্যবসায়ী সজিবকে (৩৬) এক হাজার টাকা এবং তহবাজার এলাকার ফল ব্যবসায়ী আজিজুল (৫৫) কে ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, অপরিপক্ক আম বিক্রি, মূল্য তালিকা না থাকা এবং সড়ক জুড়ে ব্যবসা করার অপরাধে দুই ব্যবসায়ীকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অন্তত ১৫ জনকে কড়া সতর্ক করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত রাখা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।