Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ব্লক-বাটিক প্রশিক্ষণ শুরু

admin • 26 Oct 2023, 03:28 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ব্লক-বাটিক প্রশিক্ষণ শুরু

দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে পাঁচ দিনব্যাপী ব্লব - বাটিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কুমারখালী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এবং টেক্সটাইল ক্লাস্টারের সহযোগীতায় কুমারখালী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৩য় তলায় প্রশিক্ষণের আয়োজন করে ক্ষুদ্র ও মাঝারি ফাউন্ডেশন।

 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) বিতান কুমার মন্ডল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, কুমারখালী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মোল্লা, রানা টেক্সটাইলের স্বত্ত্বাধিকার ও কাপুড়িয়া হাটের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ প্রমূখ।

 

আয়োজকরা জানায়, দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৩২ জন নারীকে পাঁচ দিনব্যাপী ব্লব - বাটিক প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা করা হয়েছে। আগামী ৩০ অক্টোবর শেষ হবে কর্মশালা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।