Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে ড্রাম ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত, আহত স্বামী

admin • 09 Feb 2024, 09:27 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ড্রাম ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত, আহত স্বামী

কুমারখালী ( কুষ্টিয়া) প্রতিনিধি ঃ

কুষ্টিয়ার কুমারখালীতে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুআ আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার লাহিনী - সান্দিয়ারা সড়কের চাপড়া ইউনিয়নের বাঁধবাজারের জোড়া পুকুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন - কুমারখালি উপজেলার চাপড়া ইউনিয়নের পাইকপাড়া এলাকার সেনা সদস্য রহমত আলীর সহধর্মিণী মোছাঃ ছালমা খাতুন (৪০) তার সন্তান স্মরণ (১২)। এঘটনায় গুরুতর আহত অবস্থায় সেনা সদস্য রহমত আলীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা আব্দুল মোমিন জানান, একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় ও পথচারীরা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

আহত সেনা সদস্যের বন্ধু শফি উদ্দিন জানান, রহমত ছুটিতে এসেছে কয়েকদিন হলো। রহমের স্ত্রী ও সন্তান কুষ্টিয়া শহরে ভাড়া বাসায় থাকতেন। ভাড়া বাসা থেকে সন্ধায় গ্রামের বাড়িতে যাওয়ার পথে অজ্ঞাত ড্রাক ট্রাক ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, দাওয়াত খেয়ে স্ত্রী সন্তান নিয়ে মোটরসাইকেল যোগে শহর থেকে কুমারখালী উপজেলার পাইকপাড়ায় নিজ বাড়ী ফিরছিলেন সেনা সদস্য সহমত আলী। এসময় বাঁধবাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে সেনা সদস্য রহমত আলী, সহধর্মিণী মোছাঃ ছালমা খাতুন ও তার সন্তান স্মরণ। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই সেনাসদস্যের স্ত্রী ও সন্তান। এবং গুরুতর আহত সেনা সদস্যকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: তাপস কুমার সরকার জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রহমত আলী নামে এক সেনা সদস্যকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তার স্ত্রী ও সন্তানকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।