শোক দিবস
সারা দেশ
জেলার খবর
কুমারখালীতে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু’র ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী পালিত
admin
• 15 Aug 2022, 06:42 AM
• পঠিত 1 বার
কুষ্টিয়ার কুমারখালীতে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে রেলস্টেশন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং মোনাজাত করা হয়।
এসময় কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, সাধারণ সম্পাদক ও পৌরমেয়র মো. সামছুজ্জামান অরুন, উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলাম , থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার , উপজেলা পঃ পঃ কর্মকতা আকুল উদ্দিন ,বীর -মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সকাল ১০ টায় আবুল হোসেন তরুন অডিটোরিয়াম আলোচনা অনুষ্ঠান এবং চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





