Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় জেলার খবর

কুমারখালীতে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

admin • 03 Aug 2022, 08:07 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
কুষ্টিয়ার কুমারখালীতে ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
 বুধবার(৩ আগষ্ট)  সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন শেষে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান।
এসময় অন্যান্যদের মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন,সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হাসান ও বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।