Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে খতীব, ইমাম-মুয়াজ্জিন, খাদেম পেলেন ঈদ উপহার

admin • 14 Mar 2026, 03:24 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে খতীব, ইমাম-মুয়াজ্জিন, খাদেম পেলেন ঈদ উপহার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার আওতাধীন মসজিদসমূহের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ এই উপহার সামগ্রী প্রদান করেন।

শনিবার ( ১৪ মার্চ ) দুপুরে কুমারখালী শহরের সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর অডিটোরিয়ামে যুবদল নেতা আতিকুর রহমান সবুজের উদ‍্যোগে পৌরসভার ৩৪ মসজিদের ৮৭ জন খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের হাতে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন অত্র অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

 

অনুষ্ঠানের  খতিব ও সাংবাদিক মাহমুদ শরীফ সঞ্চালনায় ও কুমারখালী থানা জামে মসজিদের ইমাম মাওলানা আবু দাউদের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি-সাহিত্যিক ও নাট্যকার লিটন আব্বাস।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি  খন্দকার লিপু আমীর , খতীব হাফেজ মুফতি খালিদ সাইফুল্লাহ,হাফেজ মাওলানা মুফতি দেলোয়ার হোসাইন ও মাওলানা হাফেজ আব্দুস সালাম বিন ইউসুফ,মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম, হাফেজ বিল্লাল হোসেন, মাওলানা জহির বিন মাজিদ প্রমূখ।

উপহার সামগ্রীর মধ‍্যে ছিল নগদ টাকা, সেমাই, চিনি, তেল, ডাল, লবন, সাবান, দুধ, মসলা, কিসমিস, ডিটারজেন্ট প্রভৃতি।

এ বিষয়ে অনুষ্ঠানের আয়োজক আতিকুর রহমান সবুজ বলেন, ‘ঈদকে সামনে রেখে আমাদের এই উদ্যোগে যদি মসজিদের বিভিন্ন দায়িত্ব প্রাপ্ত সম্মানীতদের মুখে সামান্য হাসি ফোটে, তাহলেই আমরা নিজেদেরকে সফল মনে করব। তিনি আরো বলেন, ভবিষ্যতে আমার এই উদ‍্যোগ উপজেলা ব‍্যাপী অব‍্যহত থাকবে। আগামীতে বিভিন্ন মাদ্রাসা, মক্তব ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা করবো ইনশাআল্লাহ।

  ব‍্যতিক্রমী এই অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মনোয়ার হোসেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।