Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

admin • 15 Oct 2025, 02:15 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকের উপর পুলিশী হামলার প্রতিবাদে এবং শিক্ষক কর্মচারীদের ২০ শতাংশ বাড়ী ভাড়া ও ১৫শত টাকা চিকিৎসা ভাতার ন্যায্য দাবিতে কুমারখালীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর বুধবার কুমারখালী শহরের জে এন মাধ্যমিক বিদ্যালয় থেকে বেলা ১১টায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌরসভার সামনে দিয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাসষ্ট্যান্ডে যেয়ে শেষ হয়।
এরপর শিক্ষক-কর্মচারীরা কুমারখালী প্রেসক্লাবের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে মানববন্ধন করেন। কুমারখালী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক ও কর্মচারীরা এই বিক্ষোভ মিছিল ও মানবন্ধনে অংশ নেন।
এসময় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী জোটের উপজেলা আহŸায়ক বশির আহমেদের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মোঃ মকসেদ আলী, মিজানুর রহমান মিজান, মাওলানা জুলফিকার আলী, দিলিপ কুমার, আজিজুল হক, রাজিয়া সুলতানা, রবিউল আলম বাবু , এনসিপি নেতা কে এম আর শাহিন প্রমূখ।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।