Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে ইস্টার সানডে পালিত

admin • 20 Apr 2025, 04:32 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ইস্টার সানডে পালিত

কুষ্টিয়ার কুমারখালীতে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হয়েছে।

 

আজ ( ২০ এপ্রিল ) রবিবার উপজেলার মালিয়াট গ্রামে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার আয়োাজনে সাধারণ সম্পাদক রেভাঃ বিশপ জাকের আলী শুভ’র পরিচালনায় চিলড্রেন অফ লাইট চার্চে সকালে আলোচনা সভা ও প্রার্থনা করা হয়।

 

এছাড়াও কুষ্টিয়া শহরের চার্চ অব বাংলাদেশ চার্চ এ আলোচনা সভা, প্রার্থনা ও দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় উপাসনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা খ্রীষ্ট ধর্মের অনুসারী ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।