কুষ্টিয়ার কুমারখালীতে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মহানবীর (সা.) জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তারা আলোচনা করেন।
আজ (৬ অক্টোবর) রোববার বাদ যোহর উপজেলার আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে সিরাত মাহফিলটি অনুষ্ঠিত হয়। সিরাত মাহফিলে উদ্বোধনী বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান সমাজসেবক আশিকুল ইসলাম চপল।
কুমারখালী আদর্শ ডিগ্রী মহিলা কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফয়জুল হক।
কুমারখালী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন- কুমারখালী ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা জুলফিকার আলী, কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসেন, কুমারখালী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম ও স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস সালাম বিন ইউসুফ,বাহারুল উলুম বালিকা মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা দেলোয়ার হোসাইন, কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান সহ অনেকে উপস্থিত ছিলেন।





