Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে ইউপি সদস্য দ্বারা ভিজিডি কার্ডের সুবিধা বঞ্চিত নারীকে লাঞ্ছিতের অভিযোগ

admin • 10 Jan 2023, 07:15 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ইউপি সদস্য দ্বারা ভিজিডি কার্ডের সুবিধা বঞ্চিত নারীকে লাঞ্ছিতের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড সদস্য দ্বারা লাঞ্ছিত হয়েছেন ভিজিডি কার্ডের সুবিধা বঞ্চিত এক নারী। সোমবার ভিজিডির চাউলের কার্ড চাইতে গেলে ইউপি সদস্য খোকন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ লাঞ্ছিত করেন। মঙ্গলবার ওই নারী ইউপি সদস্যর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট নিকট লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে

লাঞ্ছিত হয়েছেন যদুবয়রা ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত মকছেদ আলীর মেয়ে আছিয়া খাতুন ওরফে রহিমা(৫০)।

 

ভুক্তভোগী রহিমা খাতুন জানান, ৬ বছর পূর্ব থেকে তিনি ভিজিডি কার্ডের চাউলের সুবিধা ভোগ করেন। তার জাতীয় পরিচয় পত্রের সাথে ভিজিডি কার্ডের নামের মিল না থাকায় তিনি গত তিনবার চাউল উত্তোলন করতে পারেননি। বিষয়টি তিনি যদুবয়রা ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড সদস্য খোকনকে জানালে ইউপি সদস্য তার কাছে ৫ হাজার টাকা দাবী করেন। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ইউপি সদস্য তার ভিজিডির কার্ড নিয়ে সমাধান না করে গত ৪ মাস যাবত বিভিন্ন টালবাহানা করতে থাকেন।

 

সোমবার তিনি বিষয়টি যদুবয়রা ইউপি চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান ইউপি সদস্যর নিকট থেকে কার্ড আনতে বলেন। এসময় তিনি কার্ড ফেরত চাইতে গেলে ইউপি সদস্য খোকন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারতে উদ্যত হন। সুবিচারের আশায় পরবর্তীতে মঙ্গলবার তিনি ইউপি সদস্যর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।

বিষয়টি জানতে ইউপি সদস্য খোকনের মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিয়ে বন্ধ পাওয়া যায়।

 

এ বিষয়ে যদুবয়রা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান জানান, বিষয়টি তিনি শুনেছেন। অসহায় একজন নারীর সাথে এমন অশালীন আচরণ খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাবেন বলে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল জানান, অভিযোগ পেয়েছি, খোঁজ খবর নিয়ে ইউপি সদস্যর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।