কুষ্টিয়ার কুমারখালীতে ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে আলেমদের সম্মানা স্মারক প্রদান করা হয়েছে। শনিবার (০৩ ফেব্রুয়ারী) সকালে কুমারখালীর বিনোদন রেস্টুরেন্টে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলেমদের মাঝে সম্মানা স্মারক প্রদান করেন, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফয়জুল হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল।
কুমারখালী ইসলামীয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা হাফেজ জুলফিকার আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মাহমুদ শরিফ, মাহমুদ হাসান, মাসুদ রানাসহ অন্যন্য অতিথিগন ।
উল্লেখ্য (কুমারখালী-খোকসার) দুই উপজেলার প্রায় ৩০জন আলেমদের সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়।





