কুষ্টিয়ার কুমারখালী বাসষ্ট্যান্ড সংলগ্ন মরহুম আব্দুর রশীদ খোমেনীর প্রথম স্ত্রী ও হাবিবুর রহমান স্বপন এর মা ও কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান সবুজের বড় মা হালিমা খাতুন (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।
আজ ( ৭ জুলাই) সোমবার দুপুরে রাজধানীরর স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি ছেলে হাবিবুর রহমান স্বপন এবং সাত মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা।
আগামীকাল (৮ জুলাই ) মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলার দুর্গাপুর গোরস্থান মাদ্রাসা ময়দানে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।





