নানা আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন সমিন্বত জেলা কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ দিবসটি পালন করে।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যে আজ (৯ ডিসেম্বর) মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রধান গেটের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার। পরে উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে সড়কের উপর দাঁড়িয়ে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষার্থী, সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পেশাজীবি মানুষ মানববন্ধন করে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রফিকের সভাপতিত্বে ও কবি নাট্যকার লিটন আব্বাসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু রায়হান, উপজেলা প্রকৌশলী নাজমুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আলমগীর হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাবিব চৌহান, বে-সরকারি ক্লিনিক ও হাসপাতাল মালিক অ্যাসোসিয়েশন কুমারখালী উপজেলা শাখার সভাপতি ও ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক সুজয় চাকী, বে-সরকারি ক্লিনিক ও হাসপাতাল মালিক অ্যাসোসিয়েশন কুমারখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুরুজ আলী বিশ্বাস সহ অনেকে উপস্থিত ছিলেন।





