Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে অনলাইন আবৃত্তি প্রতিযোগিতার সনদ ও সম্মাননা স্মারক প্রদান

admin • 22 Jun 2024, 08:55 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে অনলাইন আবৃত্তি প্রতিযোগিতার সনদ ও সম্মাননা স্মারক প্রদান

কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে অনলাইন কবিতা আবৃত্তি প্রতিযোগিতার সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শুক্রবার দুপুরে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে ফ্যামিলি কেয়ার হাসপাতালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্যামিলি কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কুষ্টিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক রূপক চন্দ্র ঘোষ, রেসপিরেটরি মেডিসিন (এমডি) ডা. মিঠুন চক্রবর্তী, কবি, প্রাবন্ধিক ও নাট্যকার লিটন আব্বাস সহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।