Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালী সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের সমাপনী ক্লাস ও সম্মাননা প্রদান

admin • 13 Oct 2025, 07:10 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালী সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের সমাপনী ক্লাস ও সম্মাননা প্রদান
কুষ্টিয়ার কুমারখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে স্নাতক (সম্মান) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সমাপনী ক্লাস ও শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, ক্রেষ্ট ও স্মরণিকা প্রদান করা হয়েছে।   সোমবার (১৩ অক্টোবর) সকালে কলেজের ব্যবস্থাপনা বিভাগের শ্রেণিকক্ষে উৎসবমুখর পরিবেশে এই সমাপনী ক্লাস অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মালা পাল এর সভাপতিত্বে ও মোঃ জহুরুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের উপাধ্যক্ষ বিনয় কুমার সরকার।   এসময় কুমারখালী সরকারি কলেজের শিক্ষক পর্ষদের সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জিল্লুর রহমান বিশ্বাস,ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ সাদিনুর রহমান,রাজিবউদ্দৌলা,দেবি পাল,এরশাদ আলী ও বিভাগীয় শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।   অনুষ্ঠানে সমাপনী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ সিদ্দিকী। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করেন এবং পেশাগত জীবনে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বজায় রাখার পরামর্শ দেন।   অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, ক্রেষ্ট ও স্মরণিকা বিতরণ করা হয়।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।