Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালী প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

admin • 04 Dec 2025, 10:02 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালী প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

কুমারখালী প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনিক ভবনের ইউএনও’র সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরী, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি খন্দকার লিপু আমির, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান, সহ-সভাপতি জাকের আলী শুভ, দপ্তর সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক তানভীর লিটন, প্রচার সম্পাদক নয়ন শেখ, সহ-সভাপতি মনোয়ার হোসেন, নির্বাহী সদস্য ও দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি খাইরুল ইসলাম সবুজ, নির্বাহী সদস্য সুমন পারভেজ, প্রেসক্লাবের সদস্য ও দ্য মিরর অব বাংলাদেশ পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি মিজানুর রহমান, মাইটিভির ক্যামেরা পার্সন রবিন হোসেন, দৈনিক দেশের বাণী পত্রিকার প্রতিনিধি সবুজ শেখসহ প্রমুখ।

মতবিনিময় সভায় ইউএনও ফারজানা আক্তার স্থানীয় উন্নয়ন, প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের সহযোগিতা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের গুরুত্বের বিষয়ে আলোচনা করেন। তিনি কুমারখালীর সার্বিক উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা কামনা করেন।

 

পরে কুমারখালী প্রেসক্লাবের গৌরবের ৪১ বছর পূর্তি উপলক্ষে নবাগত ইউএনও ফারজানা আক্তারকে কুমারখালী প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার রংপুর জেলার বাসিন্দা। তিনি বিসিএস ৩৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।