Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালী প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সংবর্ধনা দিল ফ্যামিলি কেয়ার

admin • 21 Mar 2024, 11:06 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালী প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সংবর্ধনা দিল ফ্যামিলি কেয়ার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার স্বনামধন্য প্রাইভেট হাসপাতাল ফ্যামিলি কেয়ারের পক্ষ থেকে ঐতিহ্যবাহী কুমারখালী প্রেসক্লাবের নবগঠিত কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোড সংলগ্ন ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার-২ এ এই সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

ফ্যামিলি কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকীর সার্বিক তত্ত্বাবধানে এসময় নবগঠিত প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার ও সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদসহ নির্বাহী কমিটির সকল সদস্যদের ফুলের সংবর্ধনা প্রদান করা হয়।

 

সংবর্ধনা শেষে ফ্যামিলি কেয়ারের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হাসপাতাল কতৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ দোয়া ও মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে ইফতার মাহফিল শেষ হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।