কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন৷ সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কুমারখালী-যদুবয়রা শহীদ গোলাম কিবরিয়া সেতুতে বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দূঘর্টনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,বাড়ি থেকে কুমারখালী যদুবয়রা ব্রীজে বাই সাইকেল চালিয়ে ঘুড়তে আসার সময় অপর দিক থেকে আসা মোটর সাইকেলের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন৷
নিহত ওই ব্যাক্তির নাম শুভ (১৮)। তিনি কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ফুলতলা মাঠপাড়া এলাকার শাহিনের ছেলে। নিহত শুভ কুমারখালি কাপুরিয়া হাটে লুঙ্গি সেলাইয়ের কাজ করতো।
সড়ক দূর্ঘটনার পর স্থানীয়রা কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





