Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুকুরকে বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু

admin • 08 Oct 2023, 05:36 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুকুরকে বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কুকুরকে বাঁচাতে গিয়ে বলরাম বর্মন (৫৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। রোববার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার গোড়ল ইউনিয়নের শিয়ালখোয়া হলমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত অটোরিকশাচালক বলরাম বর্মন আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চন্দরপাট বাবুপাড়া গ্রামের বাসিন্দা। কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাড়ায় রিকশা চালিয়ে সংসার চালান বলরাম বর্মণ। প্রতিদিনের মত রোববার অটোরিকশা নিয়ে বেড়িয়ে স্থানীয় শিয়ালখোয়া হলমোড়ে আসছিলেন তিনি। হলমোড় পৌঁছার আগেই একটি কুকুর দৌড় দিলে তাকে বাঁচাতে গিয়ে নিজে নিয়ন্ত্রণ হারিয়ে হামাগুড়ি দেন। এতে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।