Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কিশোরী ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

admin • 07 May 2023, 09:45 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কিশোরী ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ফরিদপুরের সালথা উপজেলায় টাকার লোভ দেখিয়ে কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (৭ মে) সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।

 

শনিবার (৬ মে) বিকেলে উপজেলা সদরের রামকান্তুপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই দিন দুপুরে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

 

গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগোলদিয়া গ্রামের মৃত আজহার শেখের ছেলে মো. মান্নান শেখ (৫৫)।

 

মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ মে) দুপুরে বাড়ির উঠানে বসে ভুক্তভোগী কিশোরী হিজল ফুলের মালা গাঁথছিল। এ সময় মান্নান পেছন দিক থেকে এসে তার মুখ চেপে ধরে নিজের ঘরের ভেতরে নিয়ে যায়। পরে সেখানে নিয়ে ৫০০ টাকার একটি নোট দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

 

এদিকে বিষয়টি এলাকায় জানাজানি হলে দুই পরিবার স্থানীয়ভাবে ধর্ষণের ঘটনাটি মাত্র ৪০ হাজার টাকার বিনিময়ে মীমাংসার চেষ্টা করেন। পরে ঘটনাটি মীমাংসা না হওয়ায় শনিবার ভুক্তভোগী কিশোরীর মা থানায় মামলা দায়ের করেন।

 

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক জানান, ভুক্তভোগীর মা মামলা দায়ের করার পর মান্নান শেখকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিত কিশোরীকে উদ্ধার করা হয়েছে। রোববার (৭ মে) ভুক্তভোগী কিশোরীর পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হবে

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।