Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কিশোরগঞ্জে সড়ক অবরোধ করে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ

admin • 30 Jul 2024, 07:56 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে সড়ক অবরোধ করে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ

হত্যা, গ্রেফতার, নির্যাতন, মামলার প্রতিবাদ আর ৯ দফা দাবিতে কিশোরগঞ্জে সড়ক ও রেলপথ অবরোধ করে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনকারী ছাত্র সমাজ।

মঙ্গলবার সকাল ৯টা থেকে কিশোরগঞ্জ শহরের রেলওয়ে স্টেশন এলাকায় জড়ো হন বৈষম্যবিরোধী কোটা আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। তারপর সেখান থেকে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার -ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ মিছিলসহকারে তারা শহরের অন্যতম প্রবেশপথ পুরান থানা চৌরাস্তা মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে তারা। এ সময় শহরের সব প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

 

পরে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এসে আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইকরাম হোসেনের সঙ্গে কথা বলে সমাবেশ-মিছিল অন্যত্র সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।