Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কিশোরগঞ্জে অটোরিকশার ধাক্কায় মসজিদের ইমাম ও কলেজ ছাত্রী নিহত

admin • 15 Apr 2025, 11:08 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে অটোরিকশার ধাক্কায় মসজিদের ইমাম ও কলেজ ছাত্রী নিহত

কিশোরগঞ্জে পৃথক ঘটনায় অটোরিকশার ধাক্কায় পাগলা মসজিদের ইমাম ও গুরুদয়াল সরকারি কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ও দুপুরে শহরের শোলাকিয়া ও সদর হাসপাতাল এলাকায় এ দুটি ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালের সামনে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন পাগলা মসজিদ মক্তবের শিক্ষক ও জেলা প্রশাসকের ডাকবাংলো মসজিদের ইমাম মাওলানা আলী আকবর (৬০)। এ সময় দ্রুতগামী একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাওলানা আলী আকবর ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার দিলালপুর গ্রামে। তিনি শহরের গাইটাল এলাকায় থাকতেন।

এ দিকে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের শোলাকিয়া বনানী মোড় এলাকায় বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী উর্মী আক্তার (১৮)। এ সময় একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত উর্মি শোলাকিয়া বনানী মোড় এলাকার মহরম আলীর মেয়ে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন, দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইমামকে ধাক্কা দিয়ে অটোরিকশাটি পালিয়ে গেলেও কলেজছাত্রীকে চাপা দেয়া অটোরিকশাটি আটক করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।