দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে বেসরকারিভাবে জিতেছেন নৌকা প্রতীকের প্রার্থী নাজমুল হাসান পাপন। তিনি নিরঙ্কুশ জয় পেয়েছেন।
এর আগে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম চলে। এরপর ভোট গণনা শুরু হয়।
কিশোরগঞ্জ-৬ আসনের ১৪২টি কেন্দ্রের মধ্যে ভোটগণনা শেষে বিজয়ী হয়েছেন পাপন। ১৪২ কেন্দ্রে নৌকা প্রতীকে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ১৫৫টি। পাপনের নিকটতম প্রার্থী জাতীয় পার্টি থেকে নূরুল কাদের সোহেল পেয়েছেন ৩ হাজার ৫৫টি ভোট।





