Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত,ট্রেন চলাচল বন্ধ

admin • 25 Nov 2023, 05:58 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত,ট্রেন চলাচল বন্ধ

কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা স্টেশনে প্রবেশের সময় পয়েন্ট ভুলে কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। শনিবার বিকেল সোয়া ৪ টার দিকে এ ঘটনা ঘটে।

এতে ময়মনসিংহের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। এ ঘটনায় দুই ট্রেনের বহু যাত্রী ভোগান্তিতে পড়ছে।

 

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান দ্যা মিররর অব বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন ।

 

তিনি বলেন, কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কটিয়াদীর গচিহাটা স্টেশনে প্রবেশের সময় পয়েন্ট ভুল করে অন্য পয়েন্ট চলে গেলে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুতের ঘটনা ঘটে। তবে কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি।

 

ময়মনসিংহের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেনে খবর পাঠানো হয়েছে। আখাউড়ার থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করবে বলে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।