Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কালুরঘাট সেতু পরিদর্শন করলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

admin • 16 Oct 2023, 09:56 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কালুরঘাট সেতু পরিদর্শন করলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন চট্টগ্রামের কালুরঘাট সেতুর চলমান সংস্কার পরিদর্শন করেছেন। সোমবার ( ১৬ অক্টোবর) মন্ত্রী সেতুর চলমান সংস্কার পরিদর্শন করেন। একইসঙ্গে তিনি নবনির্মিত দোহাজারী-কক্সবাজার রেলপথের দোহাজারী-হারবাং অংশ ট্রলি যোগে পরিদর্শন করেন।

 

এ সময় রেলমন্ত্রী বলেন, আগামী ২ নভেম্বর এই রেলপথে পরীক্ষামূলকভাবে একটি ট্রেন চালানো হবে। আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

 

নূরুল ইসলাম সুজন বলেন, দোহাজারী থেকে কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প, রেলযোগে পর্যটন নগরী কক্সবাজার আসার জন্য সারা দেশের মানুষ অধির আগ্রহে অপেক্ষা করছেন। সকল প্রতিকূলতা কাটিয়ে আমরা দ্রুত নির্মাণ কাজ শেষ করব।

তিনি বলেন, কালুরঘাট সেতুতে রেল ও অন্যান্য যানবাহন চলাচল করত। এটি একটি ঝুঁকিপূর্ণ সেতু ছিল। আমরা সেতুটি মজবুত করে নির্মাণ করার জন্য প্রকল্প গ্রহণ করেছি এবং নির্মাণ কাজ অল্প সময়ের মধ্যেই শেষ হবে বলে আশা করছি।

 

মন্ত্রী আরো বলেন, কালুরঘাট সেতুর পাশে আরো একটি ডাবল লাইন ডুয়েলগেজ এবং ৪ লেনের সড়কপথসহ সেতু নির্মাণ হবে। আশা করছি আগামী এই বছর কাজ শুরু হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।