Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কালীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

admin • 21 Jun 2023, 07:57 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কালীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ চিনিকলের সামনে মোটরসাইকেলের ধাক্কায় রহমত আলী (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হন মোটরসাইকেলের দুই আরোহী।

বুধবার দুপুর আড়াইটার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহমত আলী উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন-উপজেলার কলেজপাড়া এলাকার বরুণ কুমার ও মহাদেব সাহা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বাইসাইকেলে নিজ বাড়ি মনোহরপুর থেকে কালীগঞ্জ শহরে যাচ্ছিলেন রহমত আলী। পথিমধ্যে মোবারকগঞ্জ চিনিকলের সামনে পৌঁছালে পেছন দিক থেকে কালীগঞ্জগামী একটি দ্রুতগতিতে আসা মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

 

এ সময় রাস্তার উপর পড়ে যায় মোটরসাইকেল ও বাইসাইকেলে থাকা আরোহীরা। গুরুতর আহত রহমত আলীকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।