Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কারাগারে হঠাৎ অসুস্থ হওয়া সেই আ. লীগ নেতার মৃত্যু

admin • 26 Nov 2024, 08:31 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কারাগারে হঠাৎ অসুস্থ হওয়া সেই আ. লীগ নেতার মৃত্যু

বগুড়া কারাগারে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু মারা গেছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। বগুড়ার জেল সুপার ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শাহাদাত আলম ঝুনু কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নেয়া পথে তার মৃত্যু হয়।

জেল সুপার ফারুক আহমেদ জানান, শাহাদত আলম ঝুনুকে অসুস্থ অবস্থায় প্রথমে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে পাঠানোর সিদ্ধান্ত হয়।

প্রসঙ্গত. গত ২৬ আগস্ট আওয়ামী লীগ নেতা শাহাদত আলম ঝুনুকে দুটি হত্যা মামলায় গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত দুজনের পরিবারের পক্ষ থেকে মামলা দুটি করা হয়। এসব মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।