Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কারফিউ নিয়ে ডিএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ

admin • 31 Jul 2024, 09:13 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কারফিউ নিয়ে ডিএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ

রাজধানীতে কারফিউ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৩০ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের স্বাক্ষরে ওই গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

 

এতে বলা হয়েছে, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৪(১) ধারানুযায়ী জারি করা কারফিউ আগামী ৩১ জুলাই (বুধবার) থেকে ৩ আগস্ট (শনিবার) সকাল ৭টা থেকে সন্ধ্যা রাত ৮টা পর্যন্ত ১৩ ঘণ্টা ঢাকা মেট্রোপলিটন এলাকার সর্বত্র শিথিল থাকবে। পুনরায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ কারফিউ ঢাকা মেট্রোপলিটন এলাকার সর্বত্র চলমান থাকবে।

এর আগে মঙ্গলবার কারফিউ শিথিলের নতুন নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নির্দেশনা অনুযায়ী, বুধবার (৩১ জুলাই) থেকে শনিবার (৩ আগস্ট) পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।