Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল মাদরাসা শিক্ষকের

admin • 02 May 2023, 08:44 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল মাদরাসা শিক্ষকের

পিরোজপুরের নাজিরপুরে কাভার্ডভ্যানের চাপায় মো. মাহমুদুল হাসান (৩০) নামে এক মাদরাসাশিক্ষক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আলী হোসাইন (৩১) নামে আরও এক শিক্ষক।

 

মঙ্গলবার (২ মে) উপজেলার শাখাঁরীকাঠি ইউনিয়নের নতুন রাস্তার মহাসন মাস্টারের দোকানের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

আহত ওই শিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নিহত মাহমুদুল হাসান নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের কাটাবুনিয়া কওমি মাদরাসার প্রধান শিক্ষক ও দেউলবাড়ি ইউনিয়নের শামসুল হকের ছেলে। আহত আলী হোসাইন একই মাদরাসার শিক্ষক এবং মাদারীপুরের আব্দুল আলিমের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে ওই রাস্তার দক্ষিণ দিক থেকে মোটরসাইকেলে টুঙ্গিপাড়ার দিকে যাচ্ছিলেন ওই দুই শিক্ষক। এ সময় বিপরীত দিক দিয়ে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলচালক মাহমুদুলের মৃত্যু হয় এবং অপর আরোহী আলী হোসাইন গুরুতর আহত হন। এ সময় কাভার্ডভ্যানের চালক গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে স্থানীয় চোয়ারম্যানের মাধ্যমে নাজিরপুর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।

 

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।